শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে প্রশাসনের সহায়তা

১৩

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুসলিম ব্লক বাজারে, রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।

এসময় ক্ষতিগ্রস্ত জায়গার দোকান মালিককে নগদ ৭৫০০ টাকা, দুই বান করে ঢেউ টিন, ৩০ কেজি করে চাউল ও ব্যবসায়ীদের নগদ ৭৫০০ টাকা ও ৩০ কেজি করে চাউল বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। আরো উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী বাজার কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১ ঘটিকায় স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে প্রায় ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, এতে ধারণা করা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বাঘাইছড়ি বাসির প্রাণের দাবি ফায়ার স্টেশন যেন দ্রুত স্থাপন করা হয়।