শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বান্দরবান শহরে পুলিশের অভিযানে ৮ রোহিঙ্গা নাগরিক আটক

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আটজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বলে জানা গেছে। এসব রোহিঙ্গ্যা জনগোষ্ঠী দির্ঘদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় তাদেও মাঝিমাল্লা নিয়ে কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান শুরু করে। পরে পুলিশ বুধবার (২১ মে) সকালে শহরের বালাঘাটা এলাকার মুসলিম পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলো, আবদুল করিম (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া(৪৫), মুজিবুল্লাহ (২৫), মো: তৈয়ব(২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ(২২)। তারা সকলেই কক্সবাজার উখিয়া ট্যাংকখালি ১৯ ক্যাম্পে ব্লক এ-১১ বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ক্যাম্প থেকে বের হয়ে বালাঘাটায় বিভিন্ন স্থানে গোপনে ভাবে কাজ করে আসছিল। পরে গোপন সংবাদ পেয়ে বালাঘাটা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুসলিম পাড়া এলাকা থেকে আট জন রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। পরে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেয়া হবে। রোহিঙ্গা মাঝি আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে আমরা বালঘাটা মুসলিম পাড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলাম।

বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ চলছে। সবশেষে তাদেরকে কক্সবাজার ট্যাংকখালী ক্যম্পে ফেরত পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।