শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শনে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

১০

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকেলে জেলা শহরের অস্থায়ী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সঙ্গে ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, শহিদুল ইসলাম সুমন ও ধনেশ্বর ত্রিপুরা।

সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময়ে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের কর্মকাণ্ড, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর কল্যাণ তহবিলের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নগদ ১ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।

চেয়ারম্যান বলেন, আমি দায়িত্বে নতুন, ভুলত্রুটি হলে আমাকে জানান। আমি খাগড়াছড়ির মানুষ, আপনারাও খাগড়াছড়ির মানুষ। সহযোগিতা চাই আপনাদের কাছ থেকে, যেন একসঙ্গে কাজ করতে পারি।