শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

ঞ॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ মধ্যম পাড়ায় অবস্থিত বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-অনুষ্ঠিত। সোমবার (১২ মে) সকাল সাড়ে দশ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বায়তুশ শরফ সমুহের পরিচালক মাওলানা ফোরকান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম, মাদ্রসা পরিচালনা কমিটির সদস্য বাহার উদ্দিন সরকার, ইউসুফ নবী, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও হুমায়ুন কবির মুসা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনা বাংলা, ইংরেজী ও আরবীতে বক্তব্য, হামদ-নাত, জানাজার নামাজের ছায়া দৃশ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা সভা শেষে ২০২৫ সালের মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধীকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় বক্তারা বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম (প্রকাশ নাজেম হুজুর) এর কথা স্মৃতিচারণ করেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের সফলতা নিয়ে উচ্চ প্রশংসা করেন এবং মাদ্রাসা শিক্ষায় বর্তমান প্রজন্মকে শিক্ষিত করার বিষয়ে তাগিদ প্রদান করেন। মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের লক্ষে জেলা পরিষদের সদস্যবৃন্দদের প্রতি সুনজর রাখার আহবান জানালে তাদের বক্তব্যে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের বিষয়ে চেষ্টা করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। পরে আগত অতিথিদের মাঝে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।