শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তালমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীণা ত্রিপুরার সঞ্চালনা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামে এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসমত আরা তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী।

আলোচনার শুরুতে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনার সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।