শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

নায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন

৩২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন পদক প্রদান অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম এর হাত থেকে “পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাচ ২০২৪” ব্যাজ ও সনদপত্র গ্রহন করার সৌভাগ্য অর্জন করেছে খাগড়াছড়ির রামগড় উপজেলা লাগোয়া ভুঁজপুর বাগানবাজারের কৃতি সন্তান নায়েক মোঃ রাসেল। বৃহস্প্রতিবার (১মে) ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে তাকে এ ক্যাটগরিতে ব্যাজ ও সনদপত্র প্রদান করা হয়।

নায়েক মোঃ রাসেল বর্তমানে পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙ্গামাটিতে কর্মরত। তিনি ১নং বাগানবাজার ইউনিয়নের চিনছড়া গ্রামের মহরম আব্বাস আলীর ছেলে।

নায়েক রাসেল জানান, এই অর্জন শুধু আমার একার নয় এ পথচলায় যিনি সর্বদা দিকনির্দেশনা, সাহস ও উৎসাহ যুগিয়েছেন, তিনি হলেন আমার ইউনিটের সম্মানিত ও প্রিয় কমান্ড্যান্ট স্যার,ড. এমএ সোবহান পিপিএম, (এডিশনাল ডিআইজি), কমান্ড্যান্ট, পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙ্গামাটি। তাঁর প্রেরণা, নেতৃত্ব ও পিতা-সুলভ দিকনির্দেশনা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।

আমার এই পদকটি আমি উৎসর্গ করছি আমার ইউনিট, সহকর্মী এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশ বাহিনীকে, যাঁরা প্রতিনিয়ত দেশের জন্য নিবেদিত প্রাণ।