শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থানীয়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

১৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার (২৭এপ্রিল) সকাল ১০ টায় জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন খুমপৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সহায়তা প্রদান করা হয়।

উক্ত কর্মসূচীতে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময়, বেসামরিক ব্যক্তিদের আর্থিক সহায়তা, শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়, সেপকস গুইমারা, মাটিরাঙ্গা সেলাই প্রশিক্ষণ, মাটিরাঙ্গা কম্পিউটার প্রশিক্ষণ এবং মাটিরাঙ্গা ক্লাবকে আর্থিক অনুদান, ২০০টি ফলদ গাছের চারা বিতরণ এবং ২৫ টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী সহ আগুনে পুড়ে যাওয়ায় খুমেন্দ্র পাড়ার সোহেল ত্রিপুরাকে একটি সম্প্রীতি ঘর নির্মাণ করে দেয়া হয়।

একইদিনে, মাটিরাঙ্গা সেনাজোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ফারিয়া আহমেদ ২৬০ জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

মাটিরাঙ্গার জোন কমান্ডার লে: কর্ণেল কৌশিক জাহান, পিএসসি, জি, বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও এই ধারা অব্যহত রাখবে।