শিরোনাম
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনরাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, পতাকা উত্তোলন করেনি বহু প্রতিষ্ঠানবান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিক

খাগড়াছড়ির রামগড়ে চার মাংস ব্যবসায়ীকে জরিমানা

১৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সোনাইপুল বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে মাংস ব্যবসায়ী চার জনকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মাছ ও মাংসের বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা যায়, সাতানীয় বাজারে কিছু ব্যবসায়ী সরকারি আইন অমান্য করে মাংস বিক্রি করছে বলে উপজেলা প্রশাসনে অভিযোগ করা হয়। পরে নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করেন এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্তি দামে মাংস বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় বাজারের চার ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন জানান, নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কৃষি বিপনন আইনের ২০১৮ এর ১৯ ধারায় ব্যবসায়ীদের অর্থদন্ড দেয়া হয়। নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করার নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।