শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি অস্ত্র এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১নং রামগড় ইউনিয়ন যৌথখামার এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় পড়ে থাকা একটি দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারী পরোয়ানা সহ মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা কালে রামগড়- টু জালিয়াপাড়া সড়ক সংলগ্ন যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ পথের দক্ষিণ পাশের ঝোপের মধ্যে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় পড়ে থাকা অস্ত্রটি উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত আলামত জিডি মুলে থানা হেফাজতে রয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।