শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের

১২

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
খাগড়াছড়ি থেকে অপহৃত পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে রয়েছেন বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকার এতিম লংঙি ম্রো। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ সালের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। লংঙি ম্রোর বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রেংপু নিয়াদুই কারবারী পাড়ায়, যা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী একটি দুর্গম এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে লংঙি ম্রো তৃতীয়। তার বাবা গত বছর মারা যান, ফলে তিনি এতিম। বড় ভাই লেখাপড়া না করে জুমচাষ করে ছোট ভাই লংঙি ম্রোকে উচ্চশিক্ষায় পড়াশোনা করাচ্ছেন। ৪নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, এলাকাটি খুবই দুর্গম। আলীকদম সদর থেকে গাড়িতে এক ঘণ্টায় পোয়ামুহুরী, সেখান থেকে একদিন পায়ে হেঁটে গিয়ে নিয়াদুই পাড়ায় পৌঁছাতে হয়। লংঙি ম্রোর অপহরণের খবর আমরা তার মা ও ভাইকে জানিয়েছি। ম্রো সম্প্রদায়ের লোকজন খুবই চিন্তিত বলে জানিয়ে অবিলম্বে সব শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন তিনি।

অপহৃত অন্য শিক্ষার্থীরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মৈত্রী ময় চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।