শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠান

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ঈদ নববর্ষ বৈসু সাংগ্রাই বিজু পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন করা হয়েছে। শনিবার (১৯এপ্রিল) বিকালে রামগড় শিশু কাননে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে রংতুলি একাডেমি” নামক একটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

রংতুলি একাডেমি প্রতিষ্ঠানের পরিচালক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল-সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু-যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন-সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু-সহ সভাপতি বাহার উদ্দিন-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ রামগড় শাখার আহবায়ক রাজেন্দ্র ত্রিপুরাসহ অভিভাবক-শিক্ষার্থী এবং অন্যান্য স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে, কিন্তু সঙ্গীতের ভাষা এক। রবীন্দ্রনাথ ও নজরুল অনেক গল্প-কবিতা লিখলেও তাঁরা অনন্তকাল গানের সুরের কারণে বেঁচে থাকবেন। সংস্কৃতি চর্চা মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এক্ষেত্রে সংস্কৃতিমনা বিত্তশালী যারা আছেন তাদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বক্তাগন আরো বলেন, অত্র এলাকায় অনেক প্রতিভাবান শিল্পী কলাকৌশলরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদেরকে কাজে লাগাতে হবে। নিজের সন্তানকে পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় উৎসাহ যোগাতে হবে। পরে রংতুলি একাডেমি পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রধান অথিথি এবং বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলেদেন। এসময় একাডেমির ক্ষুদে শিক্ষার্থী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরা’র সঞ্চালনায় নাচ ও সঙ্গীত পরিচালনা করেন বর্ষা ঘোষ ও মনির আহম্মেদ।