শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

২৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
সারা দেশব্যাপী চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা অমান্য করে খাগড়াছড়ির রামগড়ে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারের দুই পরিচালককে পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০এপ্রিল) সকালে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারী নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজর টাকা করে দুই জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এছাড়া কোচিং সেন্টার সমূহ বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ১০ এপ্রিল থেকে ১৩ মে ৩৪ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।