শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

খাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুত

২০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের বলিপাড়া ও লামকুপাড়া এলাকায় দুই বসতবাড়ি আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে । এতে দুই পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

রবিবার (২০ এপ্রিল) রাত ২টার পরে রামগড় ইউনিয়নের বলিপাড়ায় ওমর ফারুকের বসতঘর ও ভোর ৪ টার পরে লামকুপাড়া আবুল হোসেনের রান্না ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ফারুকের বসতঘর সহ রান্নাঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কোনোটিই বের করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নি কাণ্ডের সূত্রপাত হয়েছে।

এদিকে, ভোর রাতে লামকুপাড়া এলাকার আবুল হোসেন সওদাগরের রান্নাঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানিয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় বসতঘরটি রক্ষা পায়। রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।