শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
সেবা ও নেতৃত্ব বিকাশে গার্ল গাইডিং, আপনি সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন’ এই প্রতিপাধ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশন এর উদ্যোগে ৫ দিন ব্যাপী ‘বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ কর্মসূচির আওতায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ মামুনুর রশীদ।

এতে উপদেষ্টা মোঃ মামুনুর রশীদ বলেন, ‘গার্ল গাইডস নারী নেতৃত্ব গঠনে ভূমিকা রাখছে। এর পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মাঝেও নেতৃত্ব বিকাশের ফলে সুনাগরিক হিসেবে নিজ ও অপরের প্রতি কর্তব্য পালনেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। এ সময় তিনি গার্ল গাইডসদের দেশপ্রেম ও সততার সঙ্গে বেড়ে উঠতে আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম আঞ্চলিক ট্রেজারার ও কোর্স পরিচালক চৌধুরী ফাহমী নাহিদা নাজনীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন উপজেলা গার্লগাইডস এসোসিয়েশনের কমিশনার অমরা চাকমা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিশনার মিজ বীনা প্রভা চাকমা, খাগড়াছড়ি জেলা গার্ল গাইডের এসোসিয়েশনের কমিশনার শ্রীলা তালুকদার, দীঘিনালা উপজেলা স্কাউটের কমিশনার একেএম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, সহকারী কমিশনার সোহানুর রহমান, বোয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পংকজ কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সমাপনী অনুষ্ঠানে উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের হাতে সনদ ও উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।