শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানা

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকায় রাত আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোট মেরুং এলাকায় অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।

তিনি জানান, অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা শুরু করে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মতে জমির মালিককে দুই লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিক ভাবে পরিশোধ করা হয়। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।