শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙ্গামাটির লংগদুতে মাইনীমূখ বাজারের জায়গা সম্প্রসারণের দাবীতে মানববন্ধন

২৭

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
রাঙ্গামাটি জেলার সবচেয়ে বড় বাজার মাইনিমুখ। এ বাজারের জায়গা সম্প্রসারণ ও স্কুলের খেলার মাঠের জায়গা ভরাটের দাবিতে মানববন্ধন করেছে মাইনীমূখ ইউনিয়নের জনসাধারণও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (বিকাল ৪টায়) মাইনীমুখ বাজারে উক্ত মানববন্ধনে একত্রিত হয় উপজেলার সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে বাজারের পাশে খাস জায়গাটি ভরাট করে বাজারের জায়গা সম্প্রসারণ ও স্কুলের খেলার মাঠ করার দাবীতে মানববন্ধন করা হয়।

এসময় মানববন্ধনে স্থানীয়রা বলেন, মাইনীমুখ বাজারে জায়গা সংকট যার ফলে পাহাড়ের সব চাইতে বড় বাজার যেখানে প্রতি শনিবারে সাপ্তাহিক বাজার বসে। শহর থেকে ব্যবসায়ীরা এসে তাদের বাণিজ্যিক কাজ পরিচালনা করেন। এমন একটি বাজারে জায়গা সংকটের কারণে হাটের দিন ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতারা। এই জায়গা সংকটের কারণে হাটের দিন গরুর বাজারের মলমূত্রের কারণে পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি চিকিৎসা নিতে আসা রোগীদেরও ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও হাজারো মানুষের সমাগম যেখানে সেখানে গাড়ি রাখারও নাই কোন স্টেশন। হাটের দিন ভ্রাম্যমান বিক্রেতারাও পড়েন বিপাকে।

এছাড়াও পাশে রয়েছেন একটি উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে নাই শিশু কিশোরদের কোন খেলার মাঠ। যার ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন নেশা বা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অসামাজিক ওয়েবসাইডে আসক্ত হচ্ছে। তাই শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের দাবী দ্রুত সময়ের মধ্যে মাইনী বাজারের উত্তর পাশে মাটি ভরাটের মাধ্যমে জায়গা সম্প্রসারণ করে বাজারের ক্রেতা বিক্রেতাদের সুবিধা এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ তৈরী করার আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য যে গত বছর খাল খনন প্রকল্পের মাটি দিয়ে কিছুটা ভরাট করা হলেও লেক ভারাটের অভিযোগে পত্রিকায় সংবাদ প্রচারের পর দুদক মাইনীমূখ ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করলে আদালত তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেন। ফলে মাঠ সম্প্রসারণ কার্যক্রম বন্ধ রয়েছে।