শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

খাগড়াছড়ির দীঘিনালায় বৈ-সা-বি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য বিজু মেলার উদ্বোধন

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চালে সকল সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈ-সা-বি, বৈসু-সাংগ্রাই- সাংক্রান-বিঝু-বিহু-বিষু-পাতা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাবু পাড়ার মাঠে শুরু হয়েছে ৫দিনব্যাপী ঐতিহ্যবাহী বিঝু মেলা। মঙ্গলবার (৮এপ্রিল) বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা।

উদ্বোধনী আয়োজনে স্থানীয় চাকমা, ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরীয়া নৃত্য, ঘিলা খেলা ও স্থানীয় সম্প্রদায়ের নৃত্য’সহ নানা সাংস্কৃতিক পরিবেশনাকরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বাবু মৃত্তিকা চাকমা, উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বৈ-সা-বি আমাদের পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বৈসাবি-বিঝু। এটি শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিগত সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) সঞ্চালনায় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমা, ধনপাড়া মৌজার হেডম্যান যুব লক্ষণ চাকমা, বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৩১নং বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদিপ রায় পোমাংসহ অনেকেই। বৈসাবি মেলায় পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার, খেলনা, তাঁতের কাপড়সহ নানা ধরনের হস্তশিল্প ও পণ্য নিয়ে বসেছে শতাধিক স্টল। শিশু-কিশোরদের জন্য রয়েছে গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সন্ধ্যার পর প্রতিদিন চলবে সাংস্কৃতিক পরিবেশনা। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা বলেন, “বৈ-সা-বি পাহাড়ি জনগণের প্রাণের উৎসব। সাংগ্রাই মেলা সেই প্রাণের স্পন্দনকে ধারণ করে। আমরা চাই, সবাই যেন শান্তিপূর্ণভাবে এই উৎসব উপভোগ করতে প্রশাসন সবসময় পাশে আছে।