শিরোনাম
সপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বৈসাবি উপলক্ষে বাঘাইছড়ির সাজেকে পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বিজিবির বস্ত্র বিতরণ

১০

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৈ-সা-বি উৎসব উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছে বিজিবির বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ শেষে লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী বলেন, আমরা কিছুদিন পূর্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করি, এখন বিজু উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বৈসাবি উপহার প্রদান করলাম এবং ভবিষ্যতে হিন্দু সম্প্রাদায়ের দুর্গোৎসবেও উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা করবো এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী, পদাতিক। এতে ৩৩ জন নারীর মাঝে উন্নত মানের শাড়ি ও ২২ জন পুরুষের মাঝে উন্নত মানের লুঙ্গি বিতরণ করা হয়। এসময় ব্যাটালিয়নের অন্যান্য অফিসার, সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা নয়ন উপস্থিত ছিলেন।