শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত এ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (১৯মার্চ) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্র জানায়, সিআর মামলার আসামী মোঃ সেলিম বিচারিক আদালতের আদেশ অমান্য করে দীর্ঘ মাস ধরে পলাতক ছিল। অবশেষে পুলিশের গোয়েন্দা তৎপরতায় বুধবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মোঃ সেলিম চৌধুরীপাড়া এলাকার আবদুল করিমের ছেলে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, সিআর মামলায় আদালতের পরোয়ানা মূলে এক বছরের সাজা প্রাপ্ত ছিল আসামী। পরে বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হবে বলে ওসি জানান।