শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির রামগড়ে জামায়াতে ইসলামির ইফতার মাহফিল

১৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ জামায়াতে ইসলাম খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে বৃহস্পতিবার (২০মার্চ) বিকেলে কেন্দ্রিয় ঈদগাঁ ময়দানে।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও আমীর মোঃ ফয়জুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ মোঃআব্দুল মোমেন।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত ব্যক্তব্যে বলেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনের যাতাকলে নিষ্পেষিত ছিল জামায়াত, এরপরও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছে দলটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও জামায়েত ইসলামির খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের প্রার্থী এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথির তার বক্তব্যে বলেন, বিগত সরকারে এবং সংসদে জামায়াতের যে সকল মন্ত্রী-এমপি এমনকি উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দলের যারা দায়িত্ব পালন করেছেন, তাদের কারো বিরুদ্ধেই দুর্নীতির কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। জামায়াতের ইসলামিতে কোন চাঁদাবাজি চলে না, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের পদস্থ নেতৃবৃন্দ, উপজেলা জামায়াত, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারি দপ্তরের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।