শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির দীঘিনালায় কিশোরী অপহরণের ঘটনায় যুবক আটক

১৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোঃ শাকিল আহম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযুক্ত শাকিল ওই কিশোরীকে তার নিজ ভাড়া বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত মোঃ শাকিল আহম্মেদ (২০) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের পশ্চিম কাঠালতলী এলাকার মোঃ খায়রুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক অসচ্ছলতা ও মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে স্থানীয় একটি বেকারীতে শ্রমিকের কাজ করতেন কিশোরীর বাবা। সেই বেকারী মালিকের বাড়িতেই ভাড়ায় থাকতেন কিশোরীর পরিবার। স্কুল যাওয়া-আসার পথে বাড়ির মালিকের ছেলে শাকিল দীর্ঘদিন থেকে কিশোরীকে রাস্তায় পেয়ে প্রেমর প্রস্তাব দিত। পরিকল্পনার অংশহিসেবে বুধবার রাতে অভিযুক্ত শাকিল ওঁৎ পেতে থাকে। মধ্যরাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তখন তাকে অপহরণ করা হয়। রাতেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অবগত করলে, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযান পরিচালনা করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শাকিলকে আসামি করে দীঘিনালা থানায় একটি অপহরণ মামলা করেন। ওই কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

ওসি মোঃ জাকারিয়া আরো বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এবং ভিকটিম কিশোরীকে উদ্ধারের পর পুলিশ নিরাপত্তায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে গ্রহণ প্রেরণ করা হয়েছে।