শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বান্দরবানের আলীকদমে গণধর্ষণের শিকার এক ছাত্রী, আটক ৪

৩৮

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ ঐ স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আটককৃতরা হলেন ১. মো করিম (১৯), পিতা জামাল উদ্দিন, ২. মো রাসেল (২১) পিতা নূর হোসেন, আব্দুল মুবিন (২০) পিতা, প্রকাশ লুদু মাঝি, মোঃ ইকবাল (২৪) পিতা আবুল ফায়েজ, সর্বসাং-মংচা পাড়া,২ নং ওয়ার্ড, ৩ নং আলীকদম ইউনিয়ন পরিষদ, উপজেলা আলীকদম,বান্দরবান পার্বত্য জেলা।

পারিবারিক তথ্য সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ঐদিন ছাত্রী মাতামুহুরি নদীতে গোসল করে বাড়িতে আসার সময় ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে। পারিবারিকভাবে অসচ্ছল ও পিতৃহীন স্কুলছাত্রীকে ধর্ষণের পরে ভিডিও করে ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করতে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী বুধবার (১৯ মার্চ) থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদেও আটক করে।

এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াদিন।