শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের লামায় ৩ ইটভাটাকে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা

১০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় অবৈধ একাধিক ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ইটভাটাকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ফাইতং ইউনিয়নে পাহাড় কাটায় রফিকুল ইসলাম নামে আরেকজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ফাইতং এলাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত) এর ৬(খ) ধারায় এই অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন। এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর উদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানাকৃত ইটভাটাগুলো হচ্ছে- ইউবিএম ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা, এসএবি ইটভাটাকে ২ লাখ টাকা ও বিবিএম ইটভাটাকে ২ লাখ টাকা।

অপরদিকে লামার ফাইতং ইউনিয়নের মেউন্দা মুসলিম পাড়া এলাকায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে অবৈধভাবে পাহাড় কর্তন ও গাছ কর্তন করার অপরাধে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম (২৬) কে আটক করা হয়।

বুধবার (১৯ মার্চ) তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রফিকুল ইসলাম ফাইতং ২নং ওয়ার্ডের সোনাইছড়ি পাড়ার জমির আলীর ছেলে। এ অভিযানে সহায়তা করেন লামা থানার পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) লামা রূপায়ন দেব বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।