শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূ ধর্ষণ ঘটনায় যুবক আটক

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণ ঘটনার অভিযোগে মোঃ হোসেন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সোমবার দিবাগত রাত ০১টায় উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিম শিবির এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ভুক্তভোগী ঐ নারী নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় স্থানীয় বখাটে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ঘরে ঢুকে ঐ গৃহবধূকে ধর্ষণ করে। সে উপজেলার মেরুং ইউনিয়নের পশ্চিম বেতছড়ি শিবির এলাকার আশ্রয়ণ প্রকল্পের মৃত খলিল মিয়ার ছেলে।

ওসি মোঃ জাকারিয়া আরো বলেন, পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্ত হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয়। গ্রেফতারের পর মোঃ হোসেন মিয়ার বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী নারী। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।