শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির রামগড়ে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেপ্তার- ২

২১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী রাজু ত্রিপুরা (৪২) ও বাবলু মিয়া মুন্না (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮মার্চ) ভোররাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তৈচালাপাড়া এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।

থানা সুত্র জানিয়েছে, গ্রেপ্তাকৃত রাজু ত্রিপুরা মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে অপর জন বাবলু মিয়া মুন্না, মৃত সাধু মিয়ার ছেলে। উভয়ই তৈচালাপাড়া এলাকার বাসিন্ধা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।