শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের হত্যার ৬ বছর, জড়িতদের বিচার দাবি

১২

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলোমিটার নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আহত ও নিহত পরিবার পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঐ ঘটনার বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রদান নির্বাচন কমিশনার,সচিব, জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করেন নিহতের স্বজনরা। ওই ভয়াবহ ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি আজও।

এসময় পাকুজ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, এসময় আরো বক্তব্য রাখেন, বাঘাইহাট আনসার ভিডিপি পিসি আহত মোঃ কবির হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোস্তফা কামাল,আহত মাহাবুব আলম সহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।