শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার ইফতার মাহফিল

১৪

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকরের সঞ্চালনায় এবং উপজেলা আমির ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে এই মাহফিলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইন উদ্দিন, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য ও মাটিরাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাশেম।

বক্তারা তাদের আলোচনায় আল্লাহর জমিনে দ্বীন কায়েম ও একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তারা জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে কাজ করার দৃঢ় আহ্বান জানান।

এই মাহফিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারেও গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানটি গভীরভাবে ধর্মীয় অনুভূতির সাথে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে একটি অভিন্ন আত্মিক বন্ধন তৈরি হয়।