শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রাঙ্গামাটির বরকল ৪৫ বিজিবির অভিযানে অবৈধ এ্যামুনেশন উদ্ধার

৪৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় ৪৫ বিজিবি জোন কর্তৃক বিশেষ অভিযানে অবৈধ এ্যামুনেশন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪মার্চ)সকালে উপজেলার ৪৫ বিজিবি এর পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে এ প্রেস ব্রিফিং করা হয়।

বরকল ৪৫ বিজিবি জোন এর সহকারী পরিচালক মোঃ ইয়াসিন হোসেন প্রেস ব্রিফিং এ জানান,বরকল ব্যাটালিয়ন(৪৫ বিজিবি)দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বরকল ব্যাটালিয়ন(৪৫বিজিবি) সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২৫ তারিখ বরকল জোনের অধীনে বরকল ৪৫ ব্যাটালিয়ন (৪৫বিজিবি) এবং ৭ আনসার ব্যাটালিয়ন, হাজাছড়া এর একটি বিশেষ টহল দল রূপবান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ রাউন্ড তাজা এ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং এ আরও বলা হয়, গত ১৩ মার্চ ২০২৫ তারিখ রূপবান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএসএস নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গুলোগুলি হয়। এতে সাধারণ পাহাড়ি জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। সাধারণ পাহাড়ি জনগণের নিরাপত্তা এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়।

এছাড়াও সহকারী পরিচালক মোঃ ইয়াসিন জানান, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিশ্চিত এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ৪৫ বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে। যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে আমাদের অভিযান চলবে,যাতে দেশ ও জনগণের নিরাপত্তা অটুট থাকে।