শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

থানচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মতবিনিময়

১৬

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কার্যালয় অফিস কক্ষে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নবাগত ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সহ-সভাপতি এ্যামবো ত্রিপুরা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মার্মা। এছাড়াও নির্বাহী সদস্য হিমংপ্রু মারমা, নির্বাহী সদস্য মথি ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সাক্ষাৎকালে নবাগত ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেছেন, আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগন যেন কাঙ্খিত সেবা পান সর্বোচ্চ চেষ্টা করবো। এলাকার স্বার্থে পরিষদের সকল দপ্তরের কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে চাই। আশা করি সকলের সহযোগিতায় থানচি উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা হিসেবে পরিচিতি পাবে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। সমাজের নানা অসঙ্গতি এবং অনিয়ম-দুর্নীতির, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সমাজের সামনে তুলে ধরাই তাদের কাজ। আমি থানচি উপজেলায় ভালো কিছু করতে চাই। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচকভাবে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য এর আগে তিনি রাজশাহী বিভাগের (রাজস্ব শাখা) সিনিয়র সহকারী কমিশনার দায়িত্বে ছিলেন। পরে তাঁকে পদোন্নতি দিয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়।