শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিতবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানহাসপাতাল নিজেই মাটির সাথে ল্যাপ্টে পড়ে আছে, সেবা বঞ্চিত ২০ হাজার মানুষখাগড়াছড়ির দিঘীনালায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী’র আনন্দ শোভাযাত্রাপাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়: ব্রিগেডিয়ার নুরুল আমিনরাঙ্গামাটিতে ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসবে নদীতে ভাসানো হয়েছে ফুলবাঘাইছড়ির বাঘাইহাটস্থ এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যদ্রব্য বিতরণ

বিএনপি ও আঃলীগের সময় হেডম্যান-কারবারীরাও কেন জানি তাদের হয়ে যায়

১৬

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
“হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি” এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রথাগত নেতৃত্ব যদি স্বাধীনভাবে কাজ করতেই না পারে তাহলে এই প্রথা টিকিয়ে রাখবে কে। হেডম্যান-কারবারীদের মনে রাখার উচিত রাজনীতি এক বিষয়, প্রথাগত নেতৃত্ব আরেক বিষয়। রবিবার (২ মার্চ) দুপুরে থানচি উপজেলা পরিষদের হলরুমে বোমাং সার্কেল হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের আয়োজনে জেলা পরিষদের তিন সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা এ কথা বলেন।

উপজেলা হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি ও হেডম্যান বাথোয়াইচিং মারমা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোঃ, সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানার অফিসার (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বোমাং সার্কেলের জেলা হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উনিংহ্লা মারমা প্রমূখ। এছাড়াও সাংবাদিক, ১১জন মৌজা প্রধান (হেডম্যান), বিভিন্ন গ্রাম থেকে কারবারীবৃন্দ (পাড়া প্রধান) উপস্থিত ছিলেন। হেডম্যান মুইশৈথুই মারমা সভার সঞ্চালনা করেন।

সভায় অতিথি’র বক্তব্য দিতে গিয়ে জেলা পরিষদের সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা বলেছেন, বিএনপি ও আওয়ামীলীগের সরকারের শাসন আমলে আমাদের হেডম্যানরা-কারবারীরাও কেন জানি তাদের হয়ে যায়। এর ফলে বিভাজন সৃষ্টি হয়। প্রথাগত এসব প্রতিষ্ঠানকে এমনভাবে সাঁজানো দরকার যেন সম্মানের সাথে, গৌরবের সাথে চলতে পারে। প্রথাগত এবং সামাজিক দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতার জন্য সম্মানি দিতে হবে সরকারের তরফে থেকে।

সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনা সভায় অতিথি’র বক্তব্যে জেলা পরিষদের সদস্য ও বিএনপি সভাপতি খামলাই ম্রো বলেন, পার্বত্য চট্টগ্রামের হেডম্যান কারবারীদের শৃঙ্খলার জন্য সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক আছে, বান্দরবান পার্বত্য জেলা হেডম্যান এসোসিয়েশন আছে। তবে হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের নেতৃত্ব কিন্তু বিতারিত বিগত ফ্যাসিষ্ট সরকারের মদদপুষ্ট একটা সংগঠন। তিনি আরো বলেন, বর্তমানেও নেতৃত্বদানে আছেন। তাদেরকে অনুরোধ করবো ওই মন-মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রথাগত পদ্ধতিতে অনুসরণ করে এখানকার হেডম্যান কারবারীরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে ওই ধরনে কর্মসূচি গ্রহন করা।