শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বান্দরবানের রোয়াংছড়িতে ৭ম জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালী

১০

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে রোয়াংছড়িতে পালিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বোরবার (২মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিস এর উদ্যোগে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ শেষে নিবার্চন অফিস কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‌্যালীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুর্নিমল বড়ুয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবদুল আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক মংচসিং মারমা। আলোচনা সভায় প্রভাষক মংচসিং মারমা রোয়াংছড়ি কলেজের পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে নাগরিকের ভোটার অধিকার, কিভাবে ভোট দিতে হয়, কিভাবে ভোট গ্রহণ করে, কত জন এজেন্ট ও কর্মকর্তা থাকবে হাতে কলমে শিখানো হয়েছে।

এসময়ে প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবি ও রোয়াংছড়ি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ নেন।