শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির ১৬তম কাউন্সিল অনুষ্ঠিত

১২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
“ঐক্য, শিক্ষা, সংস্কৃতি, প্রগতি” স্লোগানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির ১৬তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা সুরেশ মোহন ত্রিপুরা, মনিন্দ্র লাল ত্রিপুরা, প্রভাংশু ত্রিপুরা, ক্ষেত্র মোহন রোয়াজা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরাসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা নলেন্দ্র লাল ত্রিপুরা বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কমল বিকাশ ত্রিপুরাকে সভাপতি, অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনকে সাধারণ সম্পাদক এবং পরেন্দ্র লাল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়।