শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

দৈনিক খোলা চোখ এর সেরা প্রতিনিধি থানচি’র সাংবাদিক মংবোওয়াচিং

১০

॥ চিংথোয়াই অং মারমা, থানচি ॥
বান্দরবানের থানচি উপজেলার নানান সমস্যা এবং সম্ভাবনার উপর অনুসন্ধানী সংবাদ লেখায় দৈনিক খোলা চোখ এর ২০২৪ সালের চট্টগ্রাম অঞ্চলের সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড পেলেন বান্দরবানের থানচি উপজেলার সাংবাদিক মংবোওয়াচিং মারমা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) তাকে এওয়ার্ড প্রদান করেন দৈনিক খোলা চোখ কর্তৃপক্ষ।

থানচি উপজেলা প্রেস ক্লাব সুত্র জানিয়েছে, অনিয়ম, দুর্নীতি, উন্নয়ন সহ অনুসন্ধানী প্রতিবেদন লেখনির জন্য সাংবাদিক মংবোওয়াচিং মারমা সংবাদপত্র প্রকাশনা প্রতিষ্ঠান দৈনিক খোলা চোখ এর চট্টগ্রাম অঞ্চলের সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড পেয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারী ঢাকাস্থ দৈনিক খোলা চোখ এর প্রতিষ্ঠাবাষির্কীতে সম্পাদক ও প্রকাশক মাহাবুবুর রহমান আহাদ তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করেন। তিনি থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন। তার এ পুরস্কার প্রাপ্তিতে ক্লাবের সকল সদস্য সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা গর্বিত। এ পুরস্কার সাংবাদিকদের কাজে যথেষ্ট প্রেরণা যোগাবে। সেই সাথে দৈনিক খোলা চোখ এর কর্তৃপক্ষকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এ্যাওয়ার্ড পেয়ে থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা বলেন এ পুরস্কার আমার কাজের ছোট একটি স্বীকৃতি। আমাকে আরো ভালো করার প্রেরণা যোগাবে। আমার এ পুরস্কার প্রাপ্তিতে সাংবাদিকতায় আমার সকল সাংবাদিকদের কোন না কোনভাবে সহযোগীতা রয়েছে। সাংবাদিকের দায়িত্ব হলো নিজেকে সৎ এবং সাহসিকতার মধ্যে সমাজের নানান অসংগতি তুলে ধরাই একজন সাংবাদিকের কাজ, কেননা সাংবাদিকরাই হলো সমাজের আয়না।