শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়িতে রিংরং ম্রো’র মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

১৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
বান্দরবানের লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মামলায় আটক রিংরং ম্রো এর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের মহাজন পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা রিংরং ম্রো’র নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা জানান, “রিংরং ম্রো’র মুক্তি না হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

এছাড়া বক্তারা একযোগে দাবি করেন, “প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ বিনষ্টকারী সকল রাবার বাগানের ইজারা বাতিল করতে হবে।” সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এবং হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি চাকমা, নেত্তিকা চাকমা, সুমেন্টু চাকমা, সুমতি বিকাশ চাকমা, সুবরন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।