শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মকসুদ আহমেদ ছিলেন পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ

১৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ, গুণী সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মকসুদ আহমেদ-এর মৃত্যুতে প্রেসক্লাবের উদ্যোগে খাগড়াছড়িতে খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে এই কর্মসূচি আয়োজিত হয়।

শোকসভায় প্রয়াত সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ’র বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে, তার রূহের মাগফিরাত কামনায় আল আমিন বারিয়া এতিমখানার এতিমদের দিয়ে খতমে কুরআন পড়ানো হয়। শোকসভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ’র কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আমরা একজন সুযোগ্য ও সাহসী অভিভাবককে হারিয়েছি, যিনি যে কোনো সাংবাদিকের সমস্যায় পাশে দাঁড়াতেন এবং সর্বোচ্চ সহযোগিতা করতেন।

একেএম মকসুদ আহমেদ রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি পাহাড়ের প্রবীণ ও সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলা সদরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একেএম মকসুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক-এর রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।