শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসবে খাগড়াছড়িতে স্বজন সমাবেশ

৩৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
“নতুন পানিতে সফর এবার” স্লোগানে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) খাগড়াছড়ি জেলা কার্যালয়ের যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের খাগড়াছড়ি প্রতিনিধি সমির মল্লিক।

অনুষ্ঠানে যুগান্তরের প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু।

দৈনিক যুগান্তরের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই স্বজন সমাবেশে অতিথিরা পত্রিকাটির নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন।