শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

ইসলামী সমাজ কায়েমে তরুণ প্রজন্মের সহযোগিতা কামনা

১০

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ‘বৃহত্তর নারিচ বুনিয়া ইসলামি সমাজকল্যাণ পরিষদের ‘ উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ৪৩ তম পবিত্র বিশাল সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (১১,১২ ফেব্রুয়ারী ) বিকাল ৪ টা থেকে শুরু হওয়া মাহফিলে সমাপনী অধিবেশনে নারিচ বুনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার ও নারিচ বুনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মওলানা মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের প্রধান আলোচক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরাআন হযরত মওলানা এমদাদুল হক সোলতানি বলেন, পবিত্র কুরআন আলমারিতে না রেখে সংসদে পাঠান ওখান থেকে কুরআনের শাসন কায়েম হবে।

এসময় তিনি ‘ইয়াবাসহ সকল মাদকদ্রব্য পরিহার করার কথা বলেন। না করলে পাগল হয়ে এসব এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তিনি মাহফিলে হাজার হাজার উপস্থিত মুসলমান ভাইদেরকে আল্লাহ ও ইসলামের পথে ফিরে এসে সালাত কায়েম ও ইসলামি শাসন কায়েমের আহ্বান জানান।

উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম সাহেব। তিনি বলেন, ৫ আগষ্টে বৈষম্যহীন সমাজ ব্যাবস্থার জন্য যে স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছেন সেই স্বপ্ন তরুণ যুবকদেরকে দেশ শাসনে সুযোগ করে দেওয়ার আহবান জানান আরো বলেন পবিত্র কুরআন রক্ষার মালিক আল্লাহ তাই কুরআনের সাথে যারা বেয়াদবি করে তারা কেউ টিকে থাকতে পারেনি। যুগে যুগে তারা ধ্বংস হয়ে গেছে। এজন্য কুরআন সুন্নাহ’র পথ অনুসরণ করে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তহের নোমানীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল ধর্ম প্রাণ তাওহিদী জনতার জনসমুদ্রের পরিনত হয়। এতে বিশেষ মেহমান ছিলেন মোহাম্মদ রফিক বসরী, সাংবাদিক আবদুর রশিদ, সাংবাদিক মোহাম্মদ মুবিনুল হক মুবিন, সাবেক সেনা সার্জেন্ট নুরুল ইসলাম, সাহাব উদ্দীন, বাবুল হোসেন, বাস্তবায়ন কমিটির সদস্য আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আশেকুর রহমান, মহিউদ্দিন মুফিজ,আবুল বশার,কামরুল ইসলাম,খালেদ বশরী,মাহবুব নূর আজিজ,সলিম উল্লাহ, আদিল,সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, দেলোয়ার হোসেন প্রমূখ।

উক্ত মাহফিল শেষে মোনাজাতের মাধ্যমে সারা বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন হযরত মাওলানা এমদাদুল হক সুলতানী।