শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বাবা আমার জন্য খেলনা নি আসবে

সড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহত

২৪

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার কর্মচারী মোঃ আল-আমিন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় তিনি মারা যান। নিহত ব্যক্তি কাপ্তাই উপজেলার ৪নম্বর কাপ্তাই ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের তালপট্টি এলাকার বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাপ্তাই বিএফআইডিসির ট্রাক নিয়ে মালামালসহ তিনি এবং আরো দুই কর্মী ঢাকায় ডেলিভারি দিতে গিয়েছিল। মালামাল পৌঁছে দেওয়ার পর গতকাল সোমবার রাতে তারা ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ট্রাক নিয়ে রওনা করে।

এদিকে মঙ্গলবার ভোর ৫টায় বিএফআইডিসি ট্রাকটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওইসময় কর্মচারী আল-আমিন ট্রাকের মেরামতের কাজ শুরু করে। হঠাৎ পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান আল-আমিনকে সজোরে ধাক্কা মারে। এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। আল আমিনের একমাত্র ৭বছরের ছেলে মোঃ হাসান জানান বাবা আমার জন্য খেলনা ও বন্ধুক নিয়ে আসবে। আমায় বলেছে। কিন্ত প্রাণ নিয়ে আর আসা হলনা।

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার ব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, ইতিমধ্যে নিহত কর্মচারী আল-আমিন লাশটি আনার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এবং এই ঘটনায় প্রতিষ্ঠান থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।