শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

রামগড়ে নারী গণধর্ষণের প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি

২৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ২নং ইউনিয়ন এর দূর্গম কালাপানি এলাকায় স্বামীকে অমানসিক নির্যাতন করে বেঁধে রেখে উপজাতি সন্ত্রাসীরা স্ত্রীকে গণধর্ষণ করে। প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রামগড় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকালে বাজারস্থ রামগড় উপজেলা প্রেসক্লাবের সম্মুখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পৌর কমিটির সভাপতি মোশারফ হোসেন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মহিলা পরিষদ সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক জোহরা বেগম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের, সিনিয়র সহ সভাপতি মোঃ হানিফ, সাধারণ সম্পাদক মহিনউদ্দিন দুলাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর রামগড় পৌর শাখার সিনিয়র সহ সভাপতি মাও. এমদাদুর রহমান, সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রামগড় উপজেলা সভাপতি সালমা আক্তার এবং পৌর কমিটির সভাপতি নুরজাহান বেগম প্রমুখ।

বক্তারা, অবিলম্বে গণধর্ষণের সাথে জড়িত আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাদাবাজি বন্ধ এবং প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলিতে পুনরায় সেনা ক্যাম্প স্থাপন করারও দাবী জানিয়েছেন। এসময় পিসিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শ্রম ও পেশার মানুষ, সুশীল সমাজ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।