শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

মাটিরাঙ্গা জোন কমান্ডারের সাথে নবগঠিত প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

২৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কমান্ডারের সাথে সৈজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত মাটিরাঙ্গা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। রবিবার (২৫আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন কমান্ডারের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৎ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিক সকলের কাছে সমাদৃত মন্তব্য করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, মূল ধারার সাংবাদিকতাকে বুকে ধারণ করে সত্য, বস্তুুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে রাষ্ট্রের সম্ভাবনা ও উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিতে হবে। একইসাথে পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের গুরুদায়িত্ব পালন করতে হবে।

এ সময়, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া (জাগোনিউজ/কালবেলা), মাটিরাঙ্গা প্রেস ক্লাবের নব গঠিত সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল (দৈনিক আমার সংবাদ), সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন (গ্লোবাল টেলিভিশন), সহ-সভাপতি সাগর চক্রবর্তী কমল (কালের কণ্ঠ), সহ-সভাপতি মোঃ এনামুল হক (খোলা কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম (দৈনিক কালবেলা), প্রচার ও দপ্তর সম্পাদক কমল কৃষ্ণ দে (দৈনিক ভোরের ঢাক), নির্বাহী সদস্য মোঃ নুরনবী অন্তর মাহমুদ ( দৈনিক অরন্যবার্তা) ও আবু রাসেল সুমন (দৈনিক বায়ান্ন) প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ আগস্ট মাটিরাঙ্গা প্রেস ক্লাবের পুর্বোক্ত কমিটি বিলুপ্ত করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।