শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুভ জন্মাষ্টমী পালিত

মারামারি বন্ধ করতে হবে, কারো ক্ষতি করা যাবে না: লে: কর্ণেল মোঃ কামরুল

৩০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গল জোতি প্রজ্জলনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল প্রমুখ বক্তব্য দেন।

সব ধর্মের মর্ম কথা একই জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, সবাইকে হানাহানি, মারামারি বন্ধ করতে হবে, কারো ক্ষতি করা যাবে না, প্রথমে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। এসব পালন করলে দেশে সম্প্রীতি আনয়ন করা সম্ভব। বর্তমানে দেশের বন্যা পরিস্থিতিতে সকলে একে অপরের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। দিনের অন্যান্য সময় শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন হবার কথা রয়েছে। অনুষ্ঠানে, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ সহ অনেক নারী-পুরুষ অংশ নেন।