শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

ধর্ষণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ

৩১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া এলাকায় এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকালে ‘ছাত্র-জনতার ব্যানারে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে কলেজ সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেয়।

আতুশে মারমার সঞ্চালনায় ও ছাত্র জনতার জোট মানিকছড়ি উপজেলা সমন্বয়ক এসিংমং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আনুচিং মারমা ও চিংখেই মারমা।

খাগড়াছড়ির রামগড়, রাঙ্গামাটির বনরুপা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নারী-শিশুর ওপর সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, গণগণের জানমালের নিরাপত্তা দেয়া ও অপরাধীদের গ্রেপ্তারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু গত কয়েকদিনে পার্বত্য তিন জেলায় নারী-শিশুর উপর সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। দেশ সত্যিকারঅর্থে বৈষম্যমুক্ত হয়ে থাকে উক্ত ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। সেই সাথে পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করে পাহাড় ও সমতলের সম অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন।