শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

সেনাবাহিনী নানিয়ারচরেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে

৩১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণের জন্য টিন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার (১৮ আগষ্ট)

বুড়িঘাট এলাকার আব্দুল লতিফ এবং পাতাছড়ি এলাকার প্রদীপ চাকমার বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসত ঘর পুনঃনির্মাণের জন্য টিন প্রদান করা হয়। এছাড়াও, নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার উন্নত খেলাধুলা প্রশিক্ষণ এবং ক্লাবের সার্বিক উন্নতিকল্পে নানিয়ারচর জোন আর্থিক সহায়তা প্রদান করে। উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে টিন এবং উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধির নিকট আর্থিক অনুদান প্রদান করেন, নানিয়ারচর জোন কমান্ডার বিএ-৭৫৯৭ লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি।

জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। এদিকে, নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।