শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

ভারী বর্ষণে কাপ্তাইয়ে বিভিন্ন স্থানে মাটি ধস

৩৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
গত দুইদিনের দফায় দফায় টানা বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বেশ কয়েকটি এলাকায় ছোট বড় পাহাড়ের মাটি ধসের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ছে আতংক। শনিবার (১৭ আগষ্ট) উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন, রাইখালী ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

এধরনের টানা বৃষ্টি অব্যাহত থাকলে যেকোন সময় ঘটতে পারে মর্মান্তিক প্রাণহানির ঘটনা। টানা বর্ষণে পানির স্রোতে পাহাড়ের মাটি নরম হয়ে এই ঘটনা ঘটেছে। সেইসাথে কিছু কিছু সড়কে পানি জমাট হয়ে যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হতেও দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা আধমং মারমা,জয়নাল আবেদিন জানান, টানাবর্ষণ অব্যাহত থাকলে পাহাড় ধসের ঝুঁকি বাড়বে। এতে করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বিপদ হতে পারে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। এছাড়া পানির স্রোতে বড়ইছড়ি-ঘাগড়া সড়কেও মাটি সরে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এসব জায়গায় দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন না হলে যান চলাচল বন্ধ হয়ে যাবে। তাই এবিষয়ে কতৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরী।