শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

৩৫

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়রকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান এবং পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেন বাঘাইছড়ির নির্যাতিত জনসাধারণ। রবিবার (১৮ আগস্ট) সকাল বিক্ষোভ করে স্থানীয় জনসাধারণ।

মিছিলটি বের হয়ে চৌমুহনী, উপজেলা সদরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতে স্মারকলিপি পেশ করেন এবং তাদের ১১ দফা দাবি তুলে ধরেন। এসময়ে উপস্থিত ছিলেন মোঃ আবু জাহেদ, সেলিম জাবেদ ৩ নং ওয়ার্ড জনসাধারণ, মোস্তফা কামাল ভুক্তভোগী, মোঃ রাকিব হোসেন ভুক্তভোগী, শারমিন আক্তার সাধারণ শিক্ষার্থী, প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, বর্তমান মেয়র জমির হোসেন নির্লজ্জার মত এখনো চেয়ারে বসে আছে, জনসাধারণ তার চেয়ার কেড়ে না নেওয়ার আগে সসম্মানে পদত্যাগ করুন, কারণ আপনি কোন জনগনের ভোটের মেয়র না, ইভিএম এর কারচুপি মাধ্যমে মেয়র হয়েছেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা আরো বলেন,আজ ৭২ ঘন্টা সময় শেষ হতে চলছে তাই আমরা পৌরসভার অবস্থান কর্মসূচি পালন করছি। মেয়র অনুপস্থিত থাকায় সাধারণ জনগন পৌর সেবা থেকে বঞ্চিত রয়েছে। বিভিন্ন ভূয়া প্রকল্প মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাৎ করে। বক্তব্য শেষে ১১ দফা দাবি সহ উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।