শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

কাপ্তাই বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংখ্যালঘুদের উপরে যেন কোন হামলা না হয় সেদিকে নজর রাখতে হবে

৩৩

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার (১২আগষ্ট) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন ও যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হাবিব মিলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস.এম শফিউল আজম।

মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা, কাপ্তাই উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, দেশের অস্থিরতা কাটিয়ে উঠার জন্য অন্তর্বতীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। সবাই একযোগে দলের স্বার্থে কাজ করবেন। প্রতিটি এলাকার পরিবেশ শান্ত রাখবেন। এলাকায় সংখ্যালগু সম্প্রদায়ের উপর যাতে হামলা না করে কেউ, সেই ব্যাপারে সজাগ থাকবেন সবাই। পরে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সভাপতি ও সম্পাদকরা বিভিন্ন মতামত প্রকাশ করেন জেলা নেতৃবৃন্দের কাছে। মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিদর্শন করেন।