শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বৈষম্য নিরসনে রাঙ্গামাটির লংগদু প্রেসক্লাবের নেতৃত্বে আরমান-আলমগীর

৫০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্যতম উপজেলা লংগদু প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী দুই বছরের (২০২৪-২০২৬) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরে সংগঠনের স্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে সর্বসম্মতিক্রমে দৈনিক কালের কণ্ঠের লংগদু প্রতিনিধি আবু দারদা খান আরমানকে সভাপতি ও দৈনিক কান্ট্রিটুডে ও রাঙ্গামাটি থেকে প্রকাশিত সাপ্তাহিক পাহাড়ের সময় এর প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে, বিকেলে সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক বার্ষিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এ কার্যকরী কমিটি গঠিত হয় এবং নানাবিধ বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন দৈনিক কালবেলার প্রতিনিধি এবিএস মামুনকে সহ-সভাপতি, দৈনিক বায়জিদ পত্রিকার প্রতিনিধি তারিকুল ইসলাম তারাকে, যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সাঙ্গুর প্রতিনিধি রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টিভির প্রতিনিধি গোলামুর রহমানকে অর্থ সম্পাদক, নয়া দিগন্তের প্রতিনিধি বিপ্লব ইসলামকে দপ্তর সম্পাদক, বিজয় টিভির প্রতিনিধি আরাফাত হোসেন বেলালকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, একাত্তর টিভি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাকিব আলম মামুনকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এবং নির্বাহী সদস্য দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুর রহিম, গিরি দর্পণের নুরুল ইসলাম ও ঢাকা ক্যানভাসের এরশাদ আলীকে সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এর আগে, প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রয়াত সাংবাদিক লংগদু প্রেসক্লাবের সাবেক সভাপতি ওমর ফারুক মুছার মাগফেরাত কামনায় দোয়া ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের নিয়ে আলোচনা হয়।

নব নির্বাচিত লংগদু প্রেসক্লাবের সভাপতি আরমান খান বলেন, জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।