শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

আইনশৃঙ্খলা নিয়ে লক্ষীছড়ি জোনস্থ বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে সভা অনুষ্ঠিত

৩৭

॥ লক্ষ্মীছড়ি প্রতিনিধি ॥
উপজেলার আওতাধীন এলাকা ও পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগর ইউনিয়ন সহ বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে পর্যালোচনা ও স্থিতিশীলতা নিয়ে এলাকার মাতব্বর, হেডম্যান, ইউপি সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনীর জোন এর আওতাধীন বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে ।

সোমবার (১২ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় ক্যাম্পের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্যাম্প ওয়ারেন্ট অফিসার: মোস্তফা। সভায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও অন্যন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ক্যাম্প অধিনায়ক মনোযোগ সহকারে সকলের অভিযোগ শোনেন।

পরে, বিরাজমান প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে অপ্রীতিকর ঘটনা রোধে মিলে মিশে দেশের জন্য কাজ করার আহবান জানিয়ে জোন অধিনায়ক বলেন, প্রতিহিংসার রাজনীতি কখনো ভালো ফল বয়ে আনে না, তিনি সকলকে শান্তি বাজায় রাখার জন্য অনুরোধ জানিয়ে সভা সমাপ্তি করেন।