শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

৬০

॥ মো সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা জোনের টি বেবী টাইগার্স ৪ই বেংগলর সেনানিবাস কর্তৃক ২শতাধিক বিভিন্ন বয়সী রোগীদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষুধ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই ) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাবুছড়া ইউপির বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পে ২শতাধিক রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয় এবং বসয়স্ক রোগীদের মাঝে ছাতা প্রধান করেন জোন কমান্ডার লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি। এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি (আরএমও) রোগীদের চিকিৎসা প্রদান করেন। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ ওমর ফারুক পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী ধর্মজ্যোতি চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। এছাড়াও মেডিকেল ক্যাম্পেইন উপস্থিত ছিলেন বাবুছড়া সার্ব জোন ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল হাসান রিজভী ও সিনিয়ার ওয়ারেন্ট অফিসার আশ্রাফুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মো. হারুন অর রশীদ প্রমূখ।

পরিদর্শনের সময় জোন কামান্ডার লে: কর্নেল ওমর ফারুক বলেন, সেনাবাহিনী জাতি, গোষ্ঠী নির্বিশেষে অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষের সুচিকিৎসা, শিক্ষা, ক্রীড়া সাংস্কৃতি সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে। এই ধারবাহিগতা ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ পেয়ে রোগী সবিতা চাকমা(৫৬), সান্তপ্রভা চাকমা(৬৩) ও তাতুরাম চাকমা(৭৫) বলেন আমরা বয়স্ক মানুষ পেশার, কোমর ব্যথায় কষ্ট পাচ্ছি আর্মিরা চিকিৎসা ও ঔষধ দিবে শুনে ডাক্তার দেখাতে আসছি। আর্মিদের চিকিৎসা অনেক ভাল দীঘিনালা সেনানিবাসের প্রতি কৃতজ্ঞতা জানাই।