শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দুই সন্তানের জননীকে অপহরণ ও অসামাজিক কাজে জড়িত

কাপ্তাইয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবাইদ বহিষ্কার

৫১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

দুই সন্তানের জননীকে অপহরন ও অসামাজিক কার্যাকলাপে অভিযুক্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদকে বহিষ্কার করেছে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১১ জুলাই) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সুমন এবং সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দীন ফরহাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখার এক জরুরি সিন্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি ও অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদ কে তার দায়িত্বরত সকল প্রকার কার্যক্রম হতে অব্যাহতি প্রদান করা হল। এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্টু তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

এদিকে এবিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম সুমন জানান, বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা তার কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার পর দ্রুত উর্ধতন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। এবং এক জরুরি বৈঠকের মাধ্যমে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সংগঠন থেকে মো. জুবাইদ হোসেন জাবেদ এর বিরুদ্ধে অব্যাহতি এবং সুষ্টু তদন্তের পরিপ্রেক্ষিতে বহিষ্কার এর সিন্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জুবাইদ হোসেন জাবেদ(২৫) এর বিরুদ্ধে দুই সন্তানের এক জননীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় ওই অপহরিত মহিলার স্বামী সৌদি প্রবাসী মিজানুর রহমান রাঙ্গুনিয়া থানায় গত ৮ জুলাই বাদী হয়ে অভিযুক্ত জাবেদসহ অজ্ঞাত নামা এক দুই জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে রাঙ্গুনিয়া থানা পুলিশ অপহরিত ভিকটিম এবং অভিযুক্ত জাবেদকে গ্রেফতার করতে কাজ করছে বলে জানান।